• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বাকলিয়া থানা বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগেদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মোঃ নাছির উদ্দিন চট্টগ্রাম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বাকলিয়া থানা বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ বাকলিয়া ১৯নং ওয়ার্ড ইয়ার আলী খান জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষদের অংশগ্রহণে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজনে উপস্থিত বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিলর প্রার্থী ইয়াকুব খান বাবু বলেন, “মহান আল্লাহর কাছে আমরা একটাই প্রার্থনা করি আল্লাহ্ যেনো দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও শক্তি দান করেন।
বাকলিয়া থানার বিএনপি নেতা আলহাজ্ব মো: জাহেদ হোসেন বলেন “মানবিক দায়িত্ববোধ থেকে এবং দেশের সার্বিক কল্যাণে আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে যেনো আল্লাহ্ সুস্থতা দান করেন.

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির ১নং যুগ্ন আহবায়ক সেকান্দর আলম, সিনিয়র সদস্য হাজী মো: বেলাল, ইয়ার আলী খাঁন জামে মসজিদের মতোওয়াল্লী জসিম, বিএনপির নেতা এডভোকেট ইলিয়াস, মোজাম্মেল, বাপ্পী, শওকত, ছৈয়দুল হক, বশির, যুবদলের নেতা জায়েদ, আব্দুল কাদের, শাহ আলম, হোসেন, লিটন, জাহিদ, নুরুল ইসলাম ছাত্রদলের নেতা সোয়েব, সুমন, আলভি, হারুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে সর্বশেষ দোয়া পরিচালনা করেন ইয়ার আলী খাঁন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category