• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম প্রেস ক্লাবে দোয়া মাহফিল

Reporter Name / ১৭৫ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় চট্টগ্রাম প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের গণমাধ্যমের অগ্রযাত্রা, সাংবাদিক সমাজের কল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান চট্টগ্রামের সাংবাদিক সমাজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বক্তারা আরও বলেন, গণমাধ্যমবান্ধব নেতৃত্ব হিসেবে খালেদা জিয়া বরাবরই সাংবাদিকদের কল্যাণে আন্তরিক ভূমিকা রেখে গেছেন।

ঐতিহাসিক অবদান উল্লেখ করতে গিয়ে বক্তারা জানান—
● ১৯৭৮ সালে চট্টগ্রাম প্রেস ক্লাবের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২ লাখ টাকা অনুদান প্রদান করেন।
● ১৯৮০ সালে বায়েজিদের শেরশাহ এলাকায় সাংবাদিকদের আবাসন সুবিধায় সাংবাদিক হাউজিং সোসাইটি”-এর জন্য ১৬ একর জমি বরাদ্দ দেন, যা ১৯৮১ সালে বিচারপতি আব্দুস সাত্তার সরকারের আমলে রেজিস্ট্রি করা হয়।
● ১৯৯৪ সালে প্রেস ক্লাবের আর্থিক সংকট নিরসনে তৎকালীন মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের অনুরোধে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৫ লাখ টাকা অনুদান দেন।

প্রেস ক্লাবের শৃঙ্খলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী সৈকত বলেন,বেগম খালেদা জিয়া প্রেস ক্লাবের জন্য অসামান্য অবদান রেখেছেন। আমি তাকে আজীবন সদস্যপদ দেওয়ার প্রস্তাব করেছিলাম, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এখন আবারও অনুরোধ জানাচ্ছি—বেগম খালেদা জিয়াকে প্রেস ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হোক।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, স্থিতিশীলতা এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন চেরাগী মোড় শাহ আনিস জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান প্রেস ক্লাবের সাবেক লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলামসহ অন্যান্য সাধারণ সদস্যরা।

মাহফিল শেষে সবাই বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category