নিজস্ব প্রতিনিধি-
ডক্টর আনম এহসানুল হক মিলন বিএনপি থেকে নমিনেশন কনফার্ম হওয়ার পর কচুয়া বিশ্বরোড মর্ডান হসপিটাল এর সামনে ডিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকার পুনরায় প্রচার অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্যে ডঃ আ ন ম এহসানুল হক মিলন বলেন মিলন এমপি হলে কচুয়ার জনগণ কোন চাঁদা দিতে হবে না। এবং কচুয়ার সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন। এই সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন উপজেলা বিএনপির সেক্রেটারি মাসুদ এলাহি সুভাষ।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন। মাহবুব আলম। পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার পৌরসভা যুবদলের সভাপতি ফরহাদ হোসেন মিয়াজী। উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন উপজেলা ছাত্রদলের সেক্রেটারি সম্রাট রইস উদ্দিন চৌধুরী পৌরসভা ছাত্রদলের সভাপতি শরীফ হোসেন। ৯ নং কড়িয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীমসহ উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।