• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে: এবিএম মোশাররফ

Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

বিগত ১৫ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং জনগণের সম্পদ লুট করেছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কিন্তু বিএনপি সবসময় মানুষের অধিকার রক্ষায় পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে। শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভার আয়োজন করা হয়।
এবিএম মোশাররফ হোসেন বলেন, আজকে আপনাদের সামনে অনেকেই ভোট চাইতে আসে। জামায়াতে ইসলামী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেয়েছিলো ৯১ এর নির্বাচনে ১৮টি এবং ২০০১ সালে ১৭টি-তাও বিএনপির সঙ্গে নির্বাচন করে।

কিন্তু বিএনপির বাইরে গিয়ে ৯৬ সালে তিনটি, ২০০৮ সালে মাত্র দুইটি আসন পেয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু কখনোই ইসলামি আন্দোলনের হাতপাখা মার্কা একটি আসনও জিততে পারেনি। তিনি আরও বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে বিএনপি কর্মীরা। সাধারণ মানুষ যখনই বিপদে পড়েছে, আমরা তাদের পাশে থেকেছি, আগামী দিনেও থাকবো। চাকরিপ্রত্যাশী তরুণদের বিষয়ে দলের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে লেখাপড়া শেষ করার পর এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। দুর্গম দ্বীপ উপজেলা হওয়া সত্ত্বেও রাঙ্গাবালীতে এখনও সরকারি হাসপাতাল না থাকা প্রসঙ্গে এবিএম মোশাররফ বলেন, এই আসনে আওয়ামী লীগের সময় দুইজন প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু কেউ হাসপাতালের কার্যক্রম শুরু করতে পারেননি। তারা জনগণের নয়, নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, আগামী দিনে উন্নয়ন চাইলে যারা জনগণের কল্যাণে কাজ করবে, তাদেরই ভোট দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-দলের এমন সিদ্ধান্ত হয়েছে।

দলগুলোর অনৈক্যে রাজনীতিতে বিশৃঙ্খলা: সংলাপে বক্তারাদলগুলোর অনৈক্যে রাজনীতিতে বিশৃঙ্খলা: সংলাপে বক্তার ভোট বিঘ্নিত হলে জামায়াতকে দায় নিতে হবে: আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে জনগণ কখনো সুষ্ঠু ভোট দিতে পারেনি-কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো দিনের ভোট রাতে হয়েছে কিংবা কখনো নিজেরা নিজেরা। তাই আগামী দিনে দলীয় সরকারের অধীনে নয়, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার। জনসভাকে ঘিরে ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয় পুরো উপজেলা সদর। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category