• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোল বাদনের মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রাউজানে সনাতনী ছাত্রছাত্রীদের জন্য বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ২৩৭ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রাম রাউজানে প্রতি বছরের ন্যায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাউজানে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা – ২০২৫”।
১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টায় রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে রাউজানে মাধ্যমিক প্রাথমিক ও সকল বয়স এর শিক্ষার্থী সহ মোট ১,১০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করছে “সনাতন বিদ্যার্থী সংসদ, রাউজান শাখা”। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ,সহ স্ব স্ব ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বরোপ এর লক্ষ্যে প্রতিবছর এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসু পালিত ও সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, প্রাক্তন শিক্ষক অরুণ দাশ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি জে কে শর্ম্মা (জনি), রাখেশ সরকার, পার্থ দে, শান্তু বনিক,আকাশ দাশ,নিলয় ভট্টাচার্য, শুভজিৎ বনিক,নিরুপম দাশ, টিটন দাশ, রিমা রায়,শিপ্রা বনিক,টুম্পা দাশ,নিলয়,পুস্পক,ভোমর দাশ,সাগর দাশ, শুভ শীল সহ আরো অনেকে।

সুজন দাশ ( সহকারি শিক্ষক)এর পরিচালনায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শ্রীমান দাশ শুভ এবং সাধারণ সম্পাদক অনিক দাশ শুভ সকলকে পরীক্ষায় উপস্থিত থেকে শিক্ষার্থী,অভিভাবক, অতিথিদের সার্বিক সহযোগিতা কামনা করেন

উল্লেখ্য, এই মহতী আয়োজনে সার্বিক সহযোগিতা করছে রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category