• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা “বধির কল্যাণ সংস্থা”এর কার্যনির্বাহী কমিটি গঠন।

Reporter Name / ৩৭৭ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা বধির কল্যাণ সংস্থা‘র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ এপ্রিল বিকালে কামলাপুর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলার প্রায় ২শতাধিক “বধির” নারী-পুরুষের উপস্থিতিতে সাংবাদিক জোসেফ আলী চৌধুরী-কে সভাপতি ও নাজমুল হক-কে সাধারণ সম্পাদক করে সর্ব সম্মত্তিক্রমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয় । কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ফুরকান আহমদ, সাংগঠনিক সম্পাদক শোয়েব আলী, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজীম উদ্দীন। নির্বাহী সদস্য-আকলিমা আক্তার চৌধুরী, মো: নাজমুল আহমদ, অসীম মেদক, নোমান আহমদ ও দুভাষী সদস্য মো: সাইফ উদ্দিন। বধির লোকজন ইশারায় তাদের মনের অভিমত তুলে ধরে জানান-মৌলভীবাজার জেলায় প্রায় ২ হাজার এর অধিক “বধির” লোকজন বসবাস করেন। দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছে। তাদের সকল ক্ষেত্রে পূর্ণ অংশ গ্রহণ, সম-অধিকার রাষ্ট্র নিশ্চিত করতে হবে।এর মধ্যে অন্যতম হলো- শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, সহায়ক উপকরণ, পুনর্বাসন, কর্মসংস্থান, মুক্ত চলাচল ও যাতায়াতের সুযোগ-সুবিধা,সামাজিক নিরাপত্তা, জেলায় বধির লোকজনদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু করনসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। তাছাড়া, সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী ভাবে বধির ব্যক্তিদের উন্নয়ন ও সহযোগীতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কার্যকরী ভূমিকা রাখার জন্য আহবান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category