• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি।

রহমতে এলাহির আগমন- ঈদে আজম, নূরে এলাহির আগমন- ঈদে আজম, মানবতার আগমন- ঈদে আজম, ইনসানিয়াতের আগমন- ঈদে আজম, আঞ্জুমান ইখওয়ান মারেফাত ট্রাষ্ট, বিশ্ব সুন্নী আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলাশাখার আয়োজনে হাজীপাড়া রহমানিয়া দরবার শরীফে গতকাল ২৯ আগষ্ট বাদে এশা মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সালাতু সালাম মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা, ইমামে আহলে সুন্নাত, অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ্।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আল্লামা বারাকাত শাহ নিজামী। আল্লামা ইমাম হায়াত বলেন, দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মহান শুভাগমন ঈদে আজমের দান ঈমান-দ্বীন-জীবনেরস্বাধীনতা-অধিকার-নিরাপত্তা-মর্যাদা-সমৃদ্ধি- বিকাশ এবং আখেরাতের নাজাত থেকে বঞ্চিত করে সব মানুষকে দোজাহানে ধ্বংসের জন্য ও মহান ঈদে আজমের লক্ষ্য উৎখাতের জন্য বাতিল জালেম অপশক্তি মিথ্যা ও জুলুমের একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতার সর্বাত্মক অবকাঠামো তৈরি করে রেখেছে, যার ফলে দুনিয়ার চার ভাগের তিন ভাগ মানুষ এখনও ঈমানের পবিত্র কলেমা ও দ্বীনে হক তথা সত্যের সন্ধান পায়নি এবং সারা দুনিয়া অপশক্তির আঁধার গ্রাসে অবরুদ্ধ হয়ে আছে। কোরআনুল করীম নাজিলের মাধ্যমে দয়াময় আল্লাহতাআলার সম্পর্কের মূল কেন্দ্র ও সকল গুণ-জ্ঞান-কল্যাণের উৎস অস্তিত্বের প্রাণ শানে রেসালাতের প্রকাশের মাধ্যমে দ্বীনে হকের সূর্যোদয়, ঈমানীয়াত ও ইনসানিয়াতের মহা বিপ্লবের সূচনা এবং মিথ্যার আঁধার ও জুলুম-স্বৈরদস্যুতন্ত্রের অবরুদ্ধতা থেকে জীবন ও মানবতার মুক্তির সুপ্রভাত মহান কদর মোবারক। কদর মোবারকের রহমতের অনন্ত প্রবাহ ধারা তথা সত্য-ন্যায়-জ্ঞান-স্বাধীনতা-অধিকার-মানবতা-কল্যাণ ও সম্পদের মুক্ত প্রবাহের ধারা জারি রাখার একমাত্র উপায় খেলাফতে ইনসানিয়াত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা