নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের শতবছরের ঐতিহ্যবাহী রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য হিসাবে সভাপতি হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ কামরুল ইসলাম।মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাক্ষরিত এক চিটিতে গত ৩/৮/২৬ ইং হতে পরবর্তী ৩ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। মো.কামরুল ইসলাম মিরসরাই উপজেলার মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিনকে ধন্যবাদ জানিয়েছেন ও সহযোগিতা কামনা করেন। মোঃ কামরুল ইসলাম তিনি একাধারে কবি,প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী। তিনি বিকেএ সহ দেশের বিভিন্ন স্বনামধন্য সমাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছেন। তিনি কয়েক যুগ ধরে শিশু শিক্ষার কল্যানে ও শিশু শিক্ষা বিস্তারে এমনকি সমাজ উন্নয়নে অবদান রাখছেন।শিক্ষা ও সমাজিক কর্মকান্ডে অবদানের জন্য তিনি দেশে,বিদেশে সর্বত্র নানা ভাবে সম্মানিত হয়েছেন।