• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Headline
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম নগরীতে মেট্রো ইন হোটেলে পুলিশের অভিযানে কোতোয়ালি ১০ নারী পুরুষ আটক। চট্টগ্রাম মহানগরী জামায়াতের যুব ও ক্রীড়া কমিটি গঠন সম্পন্ন এস,এস,সি ৯১ চট্টগ্রাম বিভাগের মহা মিলনমেলা অনুষ্টটিত। সুর, তাল ও সংস্কৃতির আবহে লয়কারী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমে প্রয়াত অ্যাড. হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত নজরুলজয়ন্তীতে শিল্পী রিষু তালুকদারের কণ্ঠে নজরুলসংগীতের স্বর্ণালি সন্ধ্যা মা হারানোর অব্যক্ত আর্তনাদ “মা, তোমাকে হারিয়ে আজ আমি সত্যিই এতিম” চট্টগ্ৰামের আদালতের নিষেধাজ্ঞা অবমাননার অভিযোগ

চট্টগ্রাম মহানগরী জামায়াতের যুব ও ক্রীড়া কমিটি গঠন সম্পন্ন

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর যুব ও ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী যুব ও ক্রীড়া কমিটি গঠন সম্পন্ন হয়েছে।আজ শনিবার (৬ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে নবগঠিত কমিটির অনুমোদন ও ঘোষণা প্রদান করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। নবগঠিত কমিটিতে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে সভাপতি, মুহাম্মদ ইসমাঈলকে সহ-সভাপতি এবং আ ন ম জোবায়েরকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কর্মপরিষদ বৈঠকে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত যুব ও ক্রীড়া কমিটি ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ আদর্শবান যুবসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি ক্রীড়া, সামাজিক উন্নয়ন, মানবিক সেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে কার্যকর অবদান রাখবে।
নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন। একইসঙ্গে মহানগরীর সর্বস্তরের যুবশক্তিকে আদর্শিক, নৈতিক, সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা