• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম নগরীতে মেট্রো ইন হোটেলে পুলিশের অভিযানে কোতোয়ালি ১০ নারী পুরুষ আটক। চট্টগ্রাম মহানগরী জামায়াতের যুব ও ক্রীড়া কমিটি গঠন সম্পন্ন এস,এস,সি ৯১ চট্টগ্রাম বিভাগের মহা মিলনমেলা অনুষ্টটিত। সুর, তাল ও সংস্কৃতির আবহে লয়কারী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমে প্রয়াত অ্যাড. হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত নজরুলজয়ন্তীতে শিল্পী রিষু তালুকদারের কণ্ঠে নজরুলসংগীতের স্বর্ণালি সন্ধ্যা মা হারানোর অব্যক্ত আর্তনাদ “মা, তোমাকে হারিয়ে আজ আমি সত্যিই এতিম” চট্টগ্ৰামের আদালতের নিষেধাজ্ঞা অবমাননার অভিযোগ

সুর, তাল ও সংস্কৃতির আবহে লয়কারী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

Reporter Name / ৮২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :

“তাল, লয় ও সুরের আনন্দে, জীবন গড়ি নতুন ছন্দে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে লয়কারী সংগীত বিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৪ জুন, বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
লয়কারী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিবু চৌধুরী-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতার ও টেলিভিশনের বিশিষ্ট গিটার শিল্পী বাবুল কান্তি দে এবং বেতার ও টেলিভিশনের খ্যাতিমান তবলা শিল্পী ঝুলন দত্ত। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী সায়ন্তী ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য প্রদান করেন লয়কারী সংগীত বিদ্যালয়ের পরিচালক মুন্নী চক্রবর্ত্তী।
আলোচনা পর্বে সংগীতচর্চা ও সাংস্কৃতিক বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গিটার শিল্পী বাবুল কান্তি দে এবং কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমি কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক ও তবলা শিল্পী ঝুলন দত্তকে লয়কারী সংগীত বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিবু চৌধুরী।
সাংস্কৃতিক পর্বের সূচনায় বাঁশির সুরে মুগ্ধতা ছড়ান ‘বংশীধ্বনী’-এর পরিচালক ও প্রশিক্ষক রনধীর দাশ। তবলায় সঙ্গত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী অর্পা চৌধুরী। এ সময় লয়কারী সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা তবলা লহরা পরিবেশন করে দর্শকদের প্রশংসা অর্জন করে।
আলোচনা সভা শেষে শিবু চৌধুরীর পরিচালনায় একঝাঁক ক্ষুদে তবলা শিল্পী ত্রিতালে সমবেত তবলা লহরা পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। ত্রিতালের সেলামির মাধ্যমে পরিবেশনা শুরু করে তারা পর্যায়ক্রমে কায়দা বিস্তার, টুকরা, পরণ ও চক্রদার উপস্থাপন করে উপস্থিত দর্শকদের করতালিতে সিক্ত হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তবলা শিল্পী নিলম বিশ্বাস-এর একক তবলা পরিবেশনা, যা দর্শকদের অনাবিল আনন্দ উপহার দেয়। এছাড়া শিল্পী পুনম চৌধুরী-এর একক সংগীত পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে।
নৃত্য প্রশিক্ষক সুচনা বনিক-এর পরিচালনায় মাধুরী নৃত্যকলা একাডেমি-র শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে প্রাণসঞ্চার করে। এছাড়া অর্পা চৌধুরী ও অর্কি চৌধুরী-এর দ্বৈত তবলা পরিবেশনা, ছোটদের দ্বৈত সংগীত, একক সংগীত এবং তবলা পরিবেশনা দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
সাংস্কৃতিক আয়োজন ও বার্ষিক পুরস্কার বিতরণের মধ্য দিয়ে লয়কারী সংগীত বিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উদ্‌যাপনের এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার মাধ্যমে আগামী দিনেও নতুন প্রজন্মকে এগিয়ে নিতে লয়কারী সংগীত বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা