• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
হেভেন সিটি শফিংমল এ টট,স হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয় চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিরাত মাহফিল’- শাণে রেসালাতের বিরুদ্ধে মোনাফেকি ষড়যন্ত্র প্রত্যায়ন পত্র প্রত্যয়ন পত্র সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত চট্টগ্রামের রেলের দখল বাণিজ্যের ‘গডফাদার’ পরিচিত শাহ আলম , জমি কিনেছেন স্ত্রীর নামে

সিএমপিতে শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত।

Reporter Name / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

জলিলুর রহৃমান চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ ২৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ৩.০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি সম্মেলন কক্ষে

‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।সভায় শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠান, শোভাযাত্রা ও র‍্যালিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিতকরণ এবং সকল ধর্মপ্রাণ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উৎসবকে ঘিরে সম্ভাব্য সকল ধরনের আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের মধ্যে কার্যকর সমন্বয়, সতর্কতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা