• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ সফিউল আজম রুবেল

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান আজ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিকেলে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আনাছ এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুব রহমান শামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন, সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুহসিন, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুবায়ের, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিদারুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদিন শিবলু,সৌদিআরব বিএনপির সহ সভাপতি মোহাম্মদ জাবের, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো ফিরোজ, মো নাইম,মো করিম সহ আরো অনেকেই।এসময় প্রধান অতিথির বক্তব্যেএ মাহবুবর রহমান শামিম বলেন দেশপ্রেম, সাহসিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন মনোভাব থেকে শিক্ষা নিয়ে ছাত্রদের একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।মেধা বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের চর্চা করার এবং সুশিক্ষাই শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন। পাশাপাশি এলাকা থেকে কিশোর গ্যাং নির্মূল করার জন্য সামাজিক সচেতনতা, পারিবারিক নজরদারি এবং আইনি পদক্ষেপের একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এটি কেবল একক কোনো প্রচেষ্টায় সম্ভব নয়, বরং পুরো সমাজকে একসাথে কাজ করতে হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা