নিজস্ব প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সংস্থা, (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির আগামী ২৭ শে ডিসেম্বর ২৬ ইং তারিখে অভিষেক উদযাপন উপলক্ষে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন, আলোচনা সভা ও সংস্থা প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন এর জন্মদিন স্মরণে দোয়া মাহফিল আজ সন্ধ্যা ৬ ঘঠিকায় চট্টগ্রাম হালিশহর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে ৩ সদস্য বিশিষ্ট গঠিত আহবায়ক কমিটির এক সভা আহবায়ক, প্রাবন্ধিক, কলামিস্ট,মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে, সদস্য সচিব আমিনুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভা শুরু কোরান তেলওয়াত এর মধ্য দিয়ে। কোরান তেলওয়াত করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (আপনমন) । সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রোটারিয়ান,এস,এম,আজিজ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি, এস,এম,আহসানুল কবির চৌধুরী (টিটু), বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান (শাহীন) আহবায়ক কমিটির অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (আপনমন)। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সংগঠনের সিনিয়র সহ- সভাপতি ইন্জিনিয়ার মোঃ মাজেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ শফিকুর রহমান, দৈনিক একাত্তর পত্রিকার সম্পাদক সুমন সেন, দপ্তর সম্পাদক মোঃ কায়সার, প্রচার সম্পাদক মোঃ আরাফাত, মহিলা বিষয়ক সম্পাদিকা নারগিস আক্তার, সদস্য মোঃ ফজুলল হক প্রমূখ। সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ৩ সদস্য বিশিষ্ট অভিষেক উদযাপন কমিটি পূর্ণাঙ্গ করে ১৫ সদস্য অভিষেক উদযাপন কমিটি, বিভিন্ন উপ- কমিটি গঠন করা হয়। সভায় আগামী ২৭ সে ডিসেম্বর ২৬ ইং তারিখে চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিউটে জাতীয় সাংবাদিক সংস্থা, (জে,এস,এস) এর নব গঠিত কার্যকরী কমিটির অভিষেক জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে আলোচনা সভা স্মরনিকা প্রকাশ গুনিজন সংবর্ধনা, সমাজের বিভিন্ন স্তরের খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে থেকে বাঁচাই পূর্বক স্বল্প সংখ্যক খ্যাতিমান ব্যক্তিদের এওয়ার্ড প্রদান, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত্রে ডিনারের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানের শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন এর জন্মদিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় আর বিশেষ কোন আলোচ্যসূচী না থাকায় অভিষেক উদযাপন কমিটির আহবায়ক ও অদ্যকার সভার সভাপতি মোঃ কামরুল ইসলাম সংগঠনের সকল সদস্য একে অপরের সাথে কাঁধে কাঁদ মিলিয়ে অভিষেক সফল করার আহবান জানিয়ে উপস্থিত সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।