• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরিবোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিপ্লব দাস: বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বী বলেছেন, ক্যান্সার বর্তমানে মহামারির আকার ধারণ করেছে। বাংলাদেশে অসংক্রামক রোগে মৃত্যুবরণকারীদের একটি বড় অংশ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বোয়ালখালী উপজেলার শ্রীপুর মুন্সিপাড়ায় ইউনুস সাহেবের বাড়িতে লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্সের উদ্যোগে এবং সায়রা-জহির ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত চক্ষু ও স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।ডা. সেখ ফজলে রাব্বী বলেন, জেলায় প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এর একটি উল্লেখযোগ্য অংশ নারী। নারীদের মধ্যে জরায়ু, স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার বেশি হচ্ছে। পান, জর্দাসহ বিভিন্ন তামাকজাত উপাদান সেবনের কারণে মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকিও বাড়ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বকর সিদ্দিক পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ, পিডিজি ও ক্লাব গার্ডিয়ান লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, পিডিজি লায়ন কোহিনুর কামালসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ ইউনুস ও সায়রা-জহির ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মুছা। সঞ্চালনা করেন লায়ন মোহাম্মদ আজাদ মঈনুদ্দীন ও লায়ন মোহাম্মদ ইউনুস।স্বাস্থ্য ক্যাম্পে অসহায় মানুষের মধ্যে সেলাই মেশিন, হুইলচেয়ার, ক্রাচ, মশারি, ওষুধসামগ্রী ও চশমা বিতরণ করা হয়। চারটি এতিমখানায় শুকনো খাবার দেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। ডেঙ্গু, হাম ও শিশু ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনারেরও আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা