নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ - সাতকানিয়া আংশিক) আসনে জাতীয় সংসদ সদস্য পদে আজ মনোনয়ন ফরম নিলেন, এক সময়ের তুখোড় রাজনীতিবিদ, চন্দনাইশ উপজেলা বি,এন,পির সাবেক সাধারণ সম্পাদক, বৈলতলী ইউনিয়ন পরিষদের ৭ বার নির্বাচিত চেয়ারম্যান,আলহাজ্ব আহমদ ছৈয়দ চৌধুরীর সূযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ,চট্টগ্রাম মহানগর মৎস্যজীবি দলের সাবেক সভাপতি ,তরুন রাজনীতিবিদ,বিশিষ্ট সমাজ সেবক, সহজ সরল, বিনয়ী, সকলের প্রিয় মূখ আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। তিনি মনোনয়ন ফরম নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধি তিনি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আর্দশে বিশ্বাসী। তিনি বি,এন,পির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বি,এন,পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রহমানের রাজনৈতিক অনুপ্রেরণায় আজ এ পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৪ আসনের সর্বস্তরের জনসাধারণের নিকট দোয়া / আর্শীবাদ চেয়েছেন। উল্লেখ্য আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু বৈলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট জমিদার আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরীর প্র-পৌত্র।